পৃষ্ঠাসমূহ

Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, জানুয়ারি ১৫, ২০১২

Word Press Tutorial Part- 5


প্রোফাইল পরিবর্তন করা

আমরা যারা বিভিন্ন ব্লগে লেখালেখি করি তারা তাদের সুবিধা মতো ব্লগের তাদের প্রোপাইল পরিবর্তন করে থাকেন। ওখানে আপনারা যেভাবে পরিবর্তন করেন এখানেও অনুরূপ। তবুও হালকা বলি।
প্রথমে আপনার ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার ড্যাসবোর্ডের ডানদিকের উপরে দেখুন একটি অপশন আছে, এখানে দেখুন আপনি যখন ব্লগ রেজিষ্ট্রেশন করেছিলেন তখন যে নাম দিয়েছেন, সে নাম দেখতে পাবেন। উক্ত নামের উপর ক্লিক করুন, তাহলে আপনার প্রোপাইলে চলে যাবে। অথবা, ড্যাসবোর্ডের বামপাশের প্যানেল থেকে নিচের দিকের অপশন থেকে Users >>> My Profile ক্লিক করুন। এভার এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় পরিবর্তন করে নিন। যেমন- আপনার নাম, ব্লগে আপনার কি নাম দেখাবে, আপনার যদি কোন ওয়েবসাইট থাকে ইত্যাদি। তারপর প্রোপাইলের পাতার নিচের দিকে যান, দেখবেন Update Profile নামে একটি বাটন আছে, এতে ক্লিক করুন, তাহলে আপনার প্রোপাইলের পরিবর্তন সংরক্ষতি হবে।
এবার আসুন গ্রাভাটারের ছবি। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবে যে, টিউনার পেইজে যারা টিউনার তাদের প্রত্যেকেরই একটি করে ছবি আছে। এটি হল গ্রাভ্যাটরের ছবি। এটি মূলত -মেইল একাউন্টের বিপরীতে ছবিটি সেভ হয়। আপনি যে -মেইলের উপর এটি ব্যবহার করবেন, সে -মেইল দিয়ে যেখানেই লিখবেন, সেখানেই আপনার দেয়া ছবিটি চলে আসবে। এবার আসুন কিভাবে গ্রাভ্যাটারে ছবি যুক্ত করবেন। প্রোপাইল পরিবর্তনের পাতার ডানপাশে ছবি আপলোড করার একটি বক্স আছে, এখানে ছবি নির্বাচন করে দিন, তাহলেই ছবি যুক্ত হয়ে যাবে আপনার ইমেইলের সাথে। তবে এটি আপনি গ্রাভ্যাটারের ওয়েবসাইট থেকেও করতে পারবেন (gravatar.com) আর কিভাবে গ্রাভ্যাটরে ছবি আপলোড করতে হয়, তার উপর এর আগেও টিউন হয়েছে। কষ্ট করে একটু খুঁজে নিন।

Word Press Tutorial Part- 4


এবার কয়েকটি উইগেটের বর্ণনা নিচে দিলাম

  • Blog Subscriptions >> আপনার ব্লগে দেয়া কোন নতুন পোষ্টের স্বয়ংক্রিয় আপডেট পেতে এটি দিতে পারেন। এটি আপনি টিউনার পেইজের প্রথম দিকেই দেখেন।
  • Blog Stats >> আপনার ব্লগে কতজন ভিজিটর এসেছেন, তা এখান থেকে জানতে পারবেন।
  • Calender >> ক্যালন্ডার হলে তারিখে বিন্যাস। এটি ভিজিটরসহ আপনার সুবিধার্থে দিতে পারেন। এক্ষেত্রে আপনি কোন তারিখে কোন কোন পোষ্ট করেছেন তারও এখান থেকে দেখা যাবে।
  • Categories >> ক্যাটাগরি বা বিভাগ। আমরা বিভিন্ন পোষ্ট করে থাকি, কোন পোষ্ট কোন ক্যাটাগরির তারজন্য এটি ব্যবহার করা হয়। টিউন পেইজে এই রকম প্রায় ৩৩টি বিভাগ রয়েছে। এটি সারিবদ্ধ ভাবে থাকে।
  • Category Cloud >> ক্যাটাগরির মেঘ, আপনি ক্যাটাগরি বা বিভাগ উপরেরটা বা এটা যে কোন একটি নির্বাচন করতে পারেন। এটি নির্বাচন করলে আপনার ক্যাটাগরিগুলো মেঘের মতো দেখতে পারবেন।
  • Flickr >> ইয়াহুতে ছবি সংরক্ষণের একটি বিভাগ আছে এর নাম Flickr. আপনার যদি Flickr ছবি থাকে তাহলে এখানে লিংক দিলে আপনার ছবিগুলো এখানে দেখাবে।
  • Gravatar >> গ্যাভাটারে আপনার যে ছবি তার উপর যে বর্ণনা আছে তা এখানে দেখাবে।
  • Image >> আপনি যদি কোন নিদিষ্ট ছবি দেখাতে চান, তাহলে এখানে তার লিংক, নাম বর্ণনা দিলে তা আপনার ব্লগে দেখাবে।
  • Links >> আপনার পচন্দনীয় যে ওয়েবসাইট সেগুলোর লিংক দিতে পারেন বা আপনার অন্য ব্লগগুলোর লিংক দিতে পারেন।
  • Meta >> আপনার ড্যাসবোর্ড দ্রুত আসার জন্য এটি ব্যবহার করতে পারেন।
  • Pages >> আপনার ব্লগে কয়টি পাতা আছে সেগুলোর লিংকসহ নাম দেখাবে।
  • Recent Comments >> আপনার ব্লগে সর্বশেষ কে কে মন্তব্য করেছেন তার নাম, ছবি কোথায় মন্তব্য করেছে, তা দেখাবে। টিউনার পেইজের নিচের দিকে দেখুন এমনি একটি উইগেট আছে।
  • Recent Posts >> সর্বশেষ আপনি কি কি পোষ্ট করেছে তার লিষ্ট, শিরোনামসহ লিংক দেখাবে। টিউনার পেইজের নিচের দিকে দেখেন।
  • Search >> আপনার ব্লগের কোন তথ্য ভিজিটররা দ্রুত পেতে এটি ব্যবহার করুন।
  • Text >> কোন লেখা দেখানোর জন্য বা HTML Editor এর মাধ্যমে যে কোন কিছু দিতে পারেন।
  • Top Clicks >> আপনার ব্লগে ভিজিটররা যে যে লিংকে বেশি ক্লিক করেছে সেগুলো দেখতে পারবেন। এগুলো দৈনিক হিসেবে।
  • Top Posts & Pages >> সবচেয়ে বেশি দেখা পোষ্ট পাতাগুলো দেখবে (এগুলো দৈনিক হিসেবে)
  • Twitter >> আপনার যদি টুইটার একাউন্ট থাকে, তাহলে তার লিংক দিলে এখানে সর্বশেষ আপডেটগুলো দেখাবে।